ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে খাদ্যপণ্যে অনুমোদনহীন রং ও রাসায়নিক মেশানোয় বেকারীকে জরিমানা

রাজবাড়ী জেলা ঃ
রাজবাড়ীতে গতকাল মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে অনুমোদনহীন রং ও রাসায়নিক মেশানোর অভিযোগে একটি বেকারীকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন জেলা আনসার ব্যাটালিয়নের সহকারী প্লাটুন কমান্ডার মনোয়ার হোসেন, জেলা স্বাস্থ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর পৌনে ২টা থেকে অভিযান শুরু করা হয়। সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বানীবহ বাজাওে মেসার্স শিলা বেকারীতে খাদ্য পণ্যে অনুমোদহীন রং ও রাসায়নিক মেশানো, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষন করার অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভবিষ্যতে এ ধরণের অপরাধ না করার জন্য বেকারী মালিককে সতর্ক করা হয়। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনা করার জন্য প্রচারণা চালানো হয়।
জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন ভাক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি বলেন, খাদ্য পণ্যে বিভিন্ন ফ্লেবার আনার জন্য রং ও রাসায়নিক মেশানো হয়। যেমন কমলার ফ্লেবার, কলার ফ্লেবার প্রভৃতি। এসব রং ও রাসায়নিক বাংলাদেশের হলে বিএসটিআইয়ের অনুমোদন থাকতে হবে। এছাড়া বিদেশী হলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমদানী করতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ও ৪৩ ধারায় বেকারী মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

লেখক