ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

পীরগাছা হাটে অতিরিক্তখাজনা আদায়

রুহুল আমিন বগুড়াঃ
বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের পীরগাছা হাটে অতিরিক্ত খাজনা আদায়, গোপনে মোটা অংকের টাকা নিয়ে ঘর বরাদ্দের অভিযোগ ইজারাদারের বিরুদ্ধে, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবী।

সরে জমিনে ও পীরগাছা হাটের ক্ষুদ্র ব্যবসায়ী সুত্রে জানা গেছে পীরগাছা সরকারী হাটটি প্রতি ১বছরের জন্য ইজারা দেওয়া হয়। এবছর যারা ইজারা নিয়েছে তাদের মধ্য লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম উজ্জল। তিনি তার লোকজন দিয়ে প্রতিদিন ৩/৪শত দোকান থেকে গড়ে প্রতি দোকানে ২০/২০০ টাকা পর্যন্ত খাজনা আদায় করেন। যাদের খাজনা বাঁকী থাকে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ দিয়ে সে দোকান ৫০ হাজার থেকে ২লক্ষ টাকা দিয়ে অন্যকে বসানো হয়। এব্যাপারে বয়লার মুরগী ব্যবসায়ী রতনের সাথে কথা বললে তিনি জানান আমার দোকান থেকে ১ লক্ষ ৩৫হাজার টাকা নিয়েছে জহুরুল ইসলাম উজ্জল, আর আমার দোকান থেকে প্রতিদিন খাজনা আদায় নেয় ১৮৫ টাকা। কাঁচা তরকারীর দোকানদার বাদশা মিয়া বলেন আমার ছোট দোকানটি বসানোর জন্য জহুরুল ইসলাম উজ্জল ৪০হাজার টাকা নিয়েছে, আর খাজনা নেয় প্রতিদিন ৫০ টাকা করে। এভাবে এ হাটে বসানো প্রতি দোকান থেকে সরকারী বিধি নিষেধ না মেনে খাজনা উঠানো হচ্ছে । গরীব দোকানদারের জানান আমরা যদি কোথাও এ ব্যাপারে অভিযোগ দিতে চাই তাহলে আমাদের এখানে ব্যবসা করা হবে না। এ ভয়ে অনেকে সাংবাদিকের ক্যামেরার সামনে সত্য কথা বলতে সাহস পাচ্ছেনা। এব্যাপারে জহুরুল ইসলাম উজ্জলের সাথে কথা বললে তিনি জানান হাটের কোন অনিয়ম থাকলে সাংবাদিকেরা সংবাদ পরিবেশন করবে, এতে আমার কোন আপত্তি নেই। তার নামে নেওয়া সরকারী হাটে ২টি ঘর ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান দোকান দুটি ১০/১৫ বছর পূর্বে নেওয়া হয়েছে, আমার সময়ে নয়।
এব্যাপারে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের সাথে কথা বললে তিনি জানান হাটের নিয়মে হাট পরিচালনা করতে হবে।
আমি সরজমিনে গিয়ে বিষয়টি দেখে ব্যবস্থা নিব।

লেখক