ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

পার্বতীপুর পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের মহিলা সমাবেশ অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার লক্ষ্যে ও আসন্ন ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরের পার্বতীপুরে ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের নয়াবাজার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান রুহুল আমিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ এর সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান নিজেই। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু প্রমুখ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক