ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

বগুড়ায় ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, সভাপতিসহ আহত ১৩

মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া সদর প্রতিনিধি ঃ
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়।
বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে ডাকা বিক্ষোভ মিছিলে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এতে উভয় গ্রুপের ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও যুগ্ম সম্পাদক মাহফুজার রহমানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা এবং যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মী কলেজ ক্যাম্পাসে জড়ো হয়। পরে সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার নেতৃত্বে অবরোধবিরোধী মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বটতলায় পৌঁছে। সেখানে সমাবেশে সজীব সাহা বক্তব্য দেওয়ার সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় স্টিলের পাইপ এবং হকিস্টিক নিয়ে এক গ্রুপ আরেক গ্রুপের ওপর হামলা চালায়।
এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, যুগ্ম সম্পাদক মাহফুজার রহমানসহ উভয় গ্রুপের ১৩ জন আহত হয়। সংঘর্ষের সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান বলেন, ‘সভাপতি সজীব সাহা আমাদের একসঙ্গে মিছিল করতে বলেন।সহসভাপতি তৌহিদের পৌঁছার জন্য তাকে অপেক্ষা করতে বলা হয়। কিন্তু তারা অপেক্ষা না করে মিছিল বের করে। মিছিল শেষ করেই তারা হামলা চালায়।’
হামলায় নিজে ছুরিকাহত ছাড়াও তার অনুসারী আরো পাঁচজন আহত হয়েছে বলে দাবি করেন মাহফুজার রহমান।
বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে জেলা ছাত্রলীগের অবরোধবিরোধী মিছিল হয়।
মিছিল শেষে বটতলায় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মাহফুজার ও তৌহিদের নেতৃত্বে জেলা সভাপতি সজীব সাহার ওপর হামলা করা হয়। তারা হকিস্টিক দিয়ে পিটিয়ে সজীব সাহাসহ পাঁচজনকে আহত করে।’
বগুড়া শহরের স্টেডিয়াম ফাঁড়ির পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, ‘কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

লেখক