ব্রেকিং নিউজ মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলননওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

চার হাজার পিচ ইয়াবাসহ আটক ২ জন

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

আজ ১০ নভেম্বর শুক্রবার সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম এর নের্তৃত্বে সঙ্গীয় ডিবির অফিসার ও ফোর্সসহ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোস্ট ডিউটি করাকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর চট্টগ্রাম হতে পাবনাগামী PABNA EXPRESS নামক বাসে তল্লাশী চালিয়ে ১। মোঃ সোহাগ প্রামানিক (২৬), পিতা- মোঃ মজনু প্রামানিক, মাতা- মোছাঃ আলেয়া খাতুন, সাং-বকচর, নতুন ভাড়াঙ্গা ইউপি, থানা-বেড়া, জেলা- পাবনা ও ২। মোঃ আব্দুল মোনাফ (৩৬), পিতা- মোঃ নুরুল ইসলাম, মাতা- মোছাঃ লায়লা বেগম, সাং-কাটাবনিয়া, সাবরাং ইউপি, থানা- টেফনাফ, জেলা- কক্সবাজারদ্বয়ের নিকট হতে সর্বমোট ৪,০০০(চার হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ০১টি করে মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

লেখক