ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

গাইবান্ধার সাদুল্লাপুরে জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে পথ সভা অনুষ্ঠিত

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে এবং চাল,ডাল,তেল গ্যাস সহ নৃত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় সাদুল্লাপুর চৌরাস্তা মোড়ে সাদুল্লাপুর উপজেলা সিপিবি’র সভাপতি নিখিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, পলাশবাড়ী উপজেলা সভাপতি আব্দুল্যাহ আদিল নান্নু, ক্ষেতমজুর নেতা সাজু মাষ্টার প্রমুখ।

এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দেশে গনতন্ত্র পুনরুদ্ধারে অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যাবস্থা চালু করে তার অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান। এবং সেইসাথে নৃত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের জোড়ালো হস্তক্ষেপ কামনা করেন।

লেখক