ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে হোন্ডার সাথে ধাক্কায় এক বৃদ্ধা নিহত

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নে ভবদিয়ার মানিক মিয়ার বটতলা এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় ঝর্ণা বেগম নামে এক বৃদ্ধা (৬২) নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিচিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, রাজবাড়ী রেলগেট-উড়াকান্দা বাজার সড়কের দাদশী ইউনিয়নের ভবদিয়ার মানিক মিয়ার বটতলা এলাকায় মলয় মজুমদার নামে এক মোটর সাইকেল আরোহী তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় মলয় তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে তাকে চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে ওই বৃদ্ধা নারী মারা যায়। মারা যাওয়ার কিছু সময় পর মোটর সাইকেল আরোহী হাসপাতাল থেকে পালিয়ে যায়।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, আহত ব্যক্তি বৃদ্ধ। মোটর সাইকেলের ধাক্কাৌয় তিনি গুরুতর আহত হন। বৃদ্ধাকে মোটর সাইকেল আরোহী হাসপাতালে নিয়ে আসে। পরে আহত ব্যক্তি মারা যায়। তাঁর নাম ঝর্ণা বেগম তার স্বামী ভবদিয়া গ্রামের রহিম ফকির। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, আহত নারী হাসপাতালে মারা গেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

লেখক