ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক চেক জালিয়াতি মামলায় গ্রেফতার

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেল প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।সে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
আজ রোববার (১২ নভেম্বর) ভোরে র‌্যাব-১২ এর সদস্যরা সাইফুল ইসলামকে শহরের ধানবান্ধি নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ধানবান্ধি মহল্লার আলতাফ হোসেনের ছেলে ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।
র‌্যাব-১২ স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের বানতিয়ার গ্রামের আফছার আলীর ছেলে সোলাইমান হোসেন বাদী হয়ে ২০২০ সালের ২৪ ডিসেম্বর শাহজাদপুর উপজেলা আমলী আদালতে ৪ লক্ষ ১৬ হাজার ৭ শত টাকার একটি চেক জালিয়াতি মামলা দায়ের করেন। এ মামলায় শাহজাদপুর আমলী আদালতের যুগ্ম জজ মামুনুর রশিদ ২০২২ সালের ৭ জুন তাকে এক বছরের কারাদন্ড ও চেকে উল্লেখিত টাকা ফেরত প্রদানের রায় দেন। এরপর আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।
উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে র‌্যাব-১২ সদস্যরা ধানবান্ধি বাসা থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। সকাল ১১ টার দিকে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, র‌্যাব থানায় সোপর্দ করার পর দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লেখক