ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

শেরপুর জেলা পুলিশের উদ্যোগে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও ভুল তথ্য উপস্থাপন প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা

আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:

সোমবার (১৩ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম।

ওইসময় পুলিশ সুপার মোনালিসা বেগম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুক গ্রুপে গুজব ও ভুল তথ্য ছড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাষ্ট্র ও সরকার বিরোধী প্রচারনা, সাইবার বুলিং, নাশকতা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রচেষ্টা প্রতিরোধে করে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় সদ্য পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শেরপুর জেলা সোশ্যাল মিডিয়া এডমিন এসোসিয়েশনের সমন্বয়ক ইমরান হাসান রাব্বীসহ জেলার বিভিন্ন সোশ্যাল মিডিয়া এডমিনগণ উপস্থিত ছিলেন।

লেখক