ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৫৪ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথক চারটি মামলায় ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়া থানার সঙ্গীয় ফোর্স নিয়ে বিকেলে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়া অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ০৬ ধারায় কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. সোলায়মান (৫০) ও আজমাল হুদা মিঠুকে (৪৫) তিন হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৫১, ৫৩ ধারায় রতন চন্দ্র সাহা (৫১) ও স্বপন মিয়াকে (৩৮) ৫১ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন। মোট ৪টি মামলায় ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানার এ এস আই মো. ইব্রাহিম খলিল ও কালীগঞ্জ পৌর ভূমি অফিসের অফিস সহায়ক মো. এরশাদ হোসেন উপস্থিত ছিলেন।

লেখক