ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

বগুড়ায় বিএনপি জামায়াতের মহাসড়ক অবরোধ

মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ

সরকারের পদত্যাগ দাবিতে বিরোধী দলের ডাকা চতুর্থ দফা দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে সড়ক ও মহাসড়কে যাত্রীবাহী দূরপাল্লার যানবাহন ছিল না। হালকা যানবাহন চলাচল করেছে পুলিশ পাহারায়।
এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও পুলিশ পাহারায় খাদ্যবাহী ট্রাক চলাচল করেছে। কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
বিএনপির অবস্থান বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শহর দ্বিতীয় বাইপাস সড়কের বনানী লিচুতলা এলাকায় চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে নেতাকর্মীরা সড়ক অবরোধ করে মিছিল সমাবেশ করেন। এ সময় বিএনপির নেতা আলী আজগর তালুকদার হেনা, ফজলুল বারী তালুকদার বেলাল, সহিদ উন নবী সালামসহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের শত শত নেতাকর্মীরা অংশ নেন।
অপরদিকে জেলা সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার নেতৃত্বে নেতাকর্মীরা শহর দ্বিতীয় বাইপাস সড়কের ফণির মোড়ে অবস্থান নিয়ে মিছিল সমাবেশ করেন। এ সময় সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক এমপি মোশারফ হোসেন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, কে এম খায়রুল বাশার, মনিরুজ্জামান মনিসহ অঙ্গও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জামায়াতের বিক্ষোভ
জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বগুড়া-রংপুর মহাসড়ক এবং শহরের দ্বিতীয় বাইপাস সড়কের তিনটি স্থানে অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার ভোর থেকেই জামায়াত-শিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী বগুড়া-রংপুর মহাসড়কের ছিলিমপুর শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশে, দ্বিতীয় বাইপাসের নিশ্চিন্তপুর এবং বগুড়া-রংপুর মহাসড়কের বারোপুর মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

লেখক