ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৭ মামলা, জরিমানা আদায়

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজারে(বাইশর বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৯১ আইনে পৃথক সাতটি মামলায় ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়া থানার সঙ্গীয় ফোর্স নিয়ে বিকেলে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়া অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ০৬ ধারায় দুই ব্যবসায়ীকে দুইটি মামলায় তিন হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় একজনকে ১টি মামলায় এক হাজার টাকা এবং দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৯১ ধারায় চার জনকে চারটি মামলায় চার হাজার টাকা জরিমানা করেছেন। মোট ৭টি মামলায় নয় হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এ সময় প্রসিকিউটর দের প্রসাদ মিত্র, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

লেখক