ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

তানোর কলমা ইউপিগে এমপি কাপ ফুটবল টুর্নামেন্টে শেষে পুরস্কার বিতরণ

তানোর (রাজশাহী) প্রতিনিধি, জাকির হোসেন-টুটুলঃ

রাজশাহীর তানোর উপজেলার ১নংকলমা ইউপির ৯নং ওয়ার্ড আজিজপুর শেখ রাসেল স্বৃতী সংঘের উদ্যোগে নল পুকুর ফুটবল মাঠে এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

উপস্থিত তথ্য সুত্রে জানা গেছে, আজিজপুর শেখ রাসেল স্বৃতী সংঘের সভাপতি সাইদুর রহমান এর সভাপতিত্বে ও কলমা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি ও আজিজপুর শেখ রাসেল স্বৃতী সংঘের সাধারণ সম্পাদক, তানভীর রেজার সঞ্চলনায় আজ (শুক্রবার) ১৭ – নভেম্বর বিকাল, ৪-০০ মিনিটে তানোর উপজেলার ১নংকলমা ইউপির ৯নং ওয়ার্ড আজিজপুর শেখ রাসেল স্বৃতী সংঘের উদ্যোগে নল পুকুর ফুটবল মাঠে এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উক্ত এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রধান অতিথি, আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, জাতীয় সংসদ সদস্য-৫২’ রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সদস্য, কৃষিমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও সরকারি প্রতিষ্ঠান কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ এর পক্ষে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, মাইনুল ইসলাম স্বপন।
অদ্যকার ফাইনাল খেলায় কালনা শাপলা যুব সংঘ ও বুলেট একাদশ (নাকইল) দল অংশগ্রহণ করেন।
বুলেট একাদশ ও কালনা ফুলবাড়িয় একাদশ মধ্যকার ফাইনাল খেলায় ১-০ গোলে বুলেট একাদশ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; কলমা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ (পশ্চিম) এর সভাপতি, শাহানাজ বেগম ও সাধারণ সম্পাদক, স্বপ্না আকতার, কলমা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইমরান আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি এনতাজ আলী প্রমুখ।

এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক, ব্যবসায়িসহ, বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

লেখক