ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

টাকা চুরি করে ২ বান্ধবী নিয়ে কক্সবাজার ভ্রমণ, পঞ্চম শ্রেণির ছাত্রের

মোস্তফা কামাল মামুন, জেলা প্রতিনিধি, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন থেকে গত (১৬ নভেম্বর) নিখোঁজ হয় পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থী।
নিখোঁজের চারদিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। পরিবারের কাউকে কিছু না জানিয়ে তারা নিখোঁজ হয়। এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের লোকজন ভূরুঙ্গামারী থানায় তিনটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের হারানোর বিষয়ে জিডির প্রেক্ষিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ অনুসন্ধান কার্যক্রম শুরু করে। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে ব্যর্থ হয় পুলিশ। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কক্সবাজার সদরের ডলফিন মোড় এলাকা থেকে তাদের উদ্ধার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসে
জিজ্ঞাসাবাদে জানা যায়, নিখোঁজ এক ছাত্রীর দীর্ঘদিনের শখ, সে কক্সবাজার সমুদ্রসৈকতে যাবে। কিন্তু তার বয়স কম হওয়ায় তার সহপাঠী বন্ধু ও বান্ধবীর শরণাপন্ন হন। পরবর্তীতে তারা তিন সহপাঠী মিলে পরিকল্পনা করে পরিবারের কাউকে না জানিয়ে প্রায় ২৮ হাজার টাকা চুরি করে কক্সবাজার চলে যায়।

পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তার উপস্থিতে নারী ও শিশু অফিসারের সহায়তায় তাদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

লেখক