ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ১৬৯২ বোতল বিদেশি মদ উদ্ধার

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

২১শে নভেম্বর মঙ্গলবার গাইবান্ধা র‍্যাব-১৩ এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে ১৬৯২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে।

আজ ২১শে নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ, তিনি দেশ বাংলা প্রতিদিনকে জানান আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিন ঘটিকার সময় র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদর কামারজানি এলাকা থেকে ১৬৯২ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এসময় জাহিদুল (৩৬) ও ফারুক (৩৫) নামে দুই জন মাদক ব্যবসায়ী ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।

উদ্ধারকৃত বিদেশি মদ যার বাজার মূল্য ২৫ লক্ষ টাকা।পলাতক মাদক ব্যবসয়ী জাহিদুল সদরের খামার কামারজানি এলাকার হযরত আলীর ছেলে। অপরদিকে ফারুক মিয়া একই এলাকার মকবুল এর ছেলে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রবগুলো গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

লেখক