ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

৯০০ টি বুপ্রেনরফাইন ইনজেকশন আইপি এ্যাম্পল ও ১০০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন গ্রেফতার

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

আজ শনিবার (২৫ নভেম্বর) সিরাজগঞ্জ জেলার গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান করাকালে সকাল ০৫.৫০ ঘটিকার সময় সিরাজগঞ্জ থানাধীন ১০ নং সয়দাবাদ ইউনিয়নের অন্তর্গত সদানন্দপুর গ্রামস্থ মিয়াবাড়ী মার্কেটের সামনে পাকা রাস্তার পশ্চিম পাশে ফাকা জায়গায় আসামী ১। বিপুল চন্দ্র শীল(৩২), পিতা-দেবেন চন্দ্র শীল, মাতা-কিনী রানী, স্ত্রী-ববিতা রানী, গ্রাম-মুনাইল, ইউপি-টুকরীয়া, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর এর ডান হাতে থাকা সাদা প্লাষ্টিকের বস্তার ভিতরে ০৩টি স্টীলের তৈরি বক্সের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ৯০০ (নয়শত) টি বুপ্রেনরফাইন ইনজেকশন আইপি এ্যাম্পল উদ্ধার করা হয়।
এছাড়াও পৃথক একটি অভিযানে সকাল ০৮.৩৫ ঘটিকার সময় সিরাজগঞ্জ থানা ধীন পৌরসভাস্থ বাজার স্টেশন সংলগ্ন সম্পা সুইটস্ এন্ড কনফেকশনারীর সামনে পাকা রাস্তার উপর আসামী ১। মোঃ নাহিদ হাসান (১৯), পিতা-মোঃ জালাল, মাতা-মোছাঃ নার্গিস, গ্রাম-বিনোদপুর, থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁ এর হেফাজত হইতে ১,০০০ (এক হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে

লেখক