ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

৬৩ সিরাজগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন জান্নাত আরা তালুকদার হেনরী

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

আজ রোববার (২৬ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে । এই তালিকায় ৬৩ সিরাজগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন পেতে পেয়েছেন জান্নাত আরা তালুকদার হেনরী।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত । এতে বিভিন্ন আসনে নতুন মুখ যেমন এসেছেন, তেমনি বাদও পড়েছেন পুরোনো বিতর্কিতরা। তবে জনগণের ভোটে বিজয়ী হতে পারবেন এমন প্রার্থীদের কাউকেই বাদ দেওয়া হয়নি বলে জানাগিয়েছে ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬৩ সিরাজগঞ্জ – ২ (সিরাজগঞ্জ সদর উপজেলার সিরাজগঞ্জ পৌরসভা ও ৫ টি ইউনিয়ন এবং কামারখন্দ উপজেলা) সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস সেখানে দেখা যায় এই আসনে মোট পৌরসভা ১টা, ইউনিয়ন ৯টা, মোট ভোটকেন্দ্রের সংখ‌্যা ১৪৬ টা, (স্থায়ী-১৪৫, অস্থায়ী-১)। ভোটকক্ষের সংখ‌্যা মোট-৯২৪ ,(স্থায়ী-৭৮৪, অস্থায়ী-১৪০)। মোট ভোটার সংখ‌্যা ৪,০৭,৮৯০ জন এর মধ‌্যে পুরুষ ভোটার ২,০৫,০৯৮ জন আর মহিলা ভোটার ২,০২,৭৯২ জন।

লেখক