ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ঝিনাইগাতীতে মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে ঝিনাইগাতীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া’র সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল কবীর, ওসি (তদন্ত) আবুল কাশেম, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: রাজিব সাহা, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবি দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে বিভিন্ন উপ কমিটির গঠন করা হয়।
উক্ত সভায় প্রশাসনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি সহ শিক্ষক সাংবাদিক উপস্থিত ছিলেন।

লেখক