ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

বগুড়া -১ আসনে দুইজনের মনোনয়ন স্থগিত ও একজনের বাতিল করা হয়েছে

মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ

বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে মনোনয়ন স্থগিত করা হয়েছে আওয়ামী লীগ নেত্রী স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন দলের প্রার্থী নজরুল ইসলামের। এছাড়া এনপিপির প্রার্থী ইবনে সাফি বিন হাবীবের মনোনয়ন বাতিল করা হয়।
স্থগিত হওয়া দুই প্রার্থীর মধ্যে লিপির মূসক রিটার্ন দাখিল না করায় ৭০ হাজার টাকা জরিমানা বকেয়া এবং নজরুল ইসলাম নিজে ও তাদের সমর্থক ও প্রস্তাবক উপস্থিত না থাকায় মনোনয়ন স্থগিত করা হয়। তবে তাদেরকে আজ মনোনয়ন যাচাই বাছাই চলাকালীন পর্যন্ত তাদেরকে সময় দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম।

বগুড়া -১ আসনে মোট ১২জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এদের মধ্যে বৈধ প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাহাদারা মান্নান, জাসদের হাসান আকবর, জাপার গোলাম মোস্তফা বাবু, তৃণমূল বিএনপির এন এম আবু জিহাদ, বাংলাদেশ তরীকত ফেডারেশনের আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমাতুল্লাহ, স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. শোকরানা এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান।

লেখক