ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে প্রতিবন্ধী দিবস পালিত

রাজবাড়ী জেলা ঃ
রাজবাড়ীতে ৩ রা ডিসেম্বর রোববার সকালে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জণ’ প্রতিপাদ্য সামনে রেখে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও ট্রাই সাইকেল বিতরণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) রেজাউল করিম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মো ফেরদৌস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুর রহমান প্রমূখ। এসময় সরকারি কর্মকর্তা, বিভিন্ন বয়সের প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ২৬জন প্রতিবন্ধী শিশুক্যে শীতবস্ত্র ও পাঁচজন প্রতিবন্ধী শিশুকে ট্রাই সাইকেল প্রদান করা হয়।
বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের বোঝা মনে করা যাবে না। তাদের সঙ্গে সবসময় ইতিবাচক আচরণ করতে হবে। যথাযথ পরিচর্যার মাধ্যমে তাদের প্রতিভা বিকশিত করা সম্ভব।

লেখক