ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সলঙ্গায় বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেছেন ছোট ভাইও

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গা থানার বনবাড়ীয়া গ্রামে বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেছেন ছোট ভাইও। এমন মৃত্যুতে নিহতদের পরিবার ছাড়াও এলাকায় শোক নেমে এসেছে।
আজ বুধবার (৬ ডিসেম্বর) সকালে সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দুজনেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
নিহতরা ব‌্যাক্তিরা হলেন- সলঙ্গা থানার বনবাড়ীয়া গ্রামের গর্বিত কৃতিসন্তান ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক এজিএম, বনবাড়িয়া বাইতুন নূর জামে মসজিদ,নূরানী মাদ্রাসা ও কবরস্থানের সভাপতি সর্বজন শ্রদ্ধেয় আলহাজ নূর মুহাম্মাদ তালুকদার তোতা (৮৩) ও তার ছোটভাই গোলকপুর ফাজিল ডিগ্রী মাদরাসার সাবেক অধ্যক্ষ জহুরুল ইসলাম তালুকদার (৭৮)। তাদের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান বলেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আলহাজ নূর মুহাম্মাদ তালুকদার তোতাকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে মারা যান তিনি। এরপর তার মৃত্যুর খবত শুনে বড় ভাইকে দেখতে যান ছোট ভাই জহুরুল ইসলাম তালুকদার। পরে তাকে দেখে আসার পরেই রাত ১১টার দিকে স্ট্রোক করে মারা যান তিনিও।
চেয়ারম্যান আরও বলেন, আজ সকাল ১১ টায় স্থানীয় বনবাড়িয়া নূরানি মাদরাসায় তাদের জানাজা নামাজ শেষে বনবাড়িয়া কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হবে। তাদের এমন মৃত্যুতে আমরা খুবই শোকাহত।

লেখক