ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে ট্রাক উল্টে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, ৬ ঘন্টা পর সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী সড়কে চাঁন্দোয়াপাড়া নামক স্থানে একটি মালবাহী ট্রাক উল্টে (ঢাকা মেট্রো: ট-২৪.৪৮৩২) নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কায় উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি। এসময় ৬ ঘন্টা এলাকায় বিদ্যুত সরবরাহ বিচ্ছিন্ন ছিলো। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৬ ডিসেম্বর) সকালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মালবাহী ট্রাক চাঁন্দোয়াপাড়া নামক স্থানে সড়কের খুঁটিতে আঁচড়ে পড়ে উল্টে যায়। এসময় খুঁটি ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো পার্বতীপুরের বিদ্যুত সরবরাহ ব্যবস্থা। চালক দ্রুত সটকে পড়লেও হেলপারকে ঘটনাস্থলে আহত অবস্থায় পাওয়া যায়। এদিকে হঠাৎ করে বিদ্যুত বিভ্রাটে পার্বতীপুরে ব্যবসা প্রতিষ্ঠান সহ আবাসিক বাড়িতে মারাত্নক সমস্যার সৃষ্টি হয় এবং অনেকের মোবাইলে চার্জ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হয়।
পার্বতীপুর নেসকোর আবাসিক প্রকৌশলী কাওছার আহম্মেদ জানান, ট্রাকের ধাক্কায় বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্থ হলে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আপ্রাণ প্রচেষ্টায় ৬ ঘন্টা পর সাময়িকভাবে তা সচল করি। শেষ খবর পাওয়া পর্যন্ত তা সচল হতে আরও কিছুটা সময়ের প্রয়োজন বলে জানা গেছে।
পার্বতীপুর মডেল থানার ডিউটি অফিসার এস আই রেজাউল জানান, আমরা মৌখিকভাবে বিষয়টি জেনেছি, নিয়ম অনুযায়ী ঘটনার সুরাহা করা হবে।

লেখক