ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে মুরগির বাচ্চা বহন কারী কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে মুরগির বাচ্চা বহন কারী একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়ির সম্মুখ অংশ পুড়ে গেছে এবং সাত হাজার মুরগির বাচ্চা পুড়ে মারা যায়।
গত কাল রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দা এলাকায় দুর্গাদহ গ্যাস ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। এ সময় চালককেও মারপিট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা দুর্বৃত্তরা। এ ঘটনায় চালক আহত হয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার জানান, এসিআই কোম্পানির একটি মুরগির বাচ্চাবাহী কাভার্ড ভ্যান ঢাকা মাওনা থেকে পাবনার ফরিদপুর যাওয়ার পথে দুর্বৃত্তরা মশাল নিয়ে গাড়ির গতিরোধ করে। এসময় সম্মুখভাগে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে প্রায় সাত হাজার মুরগি মারা যায়।
খায়রুল বাশার আরও জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

লেখক