ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে গাঁজাসহ আটক দুই

রাজবাড়ী জেলা ঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ ( ডিবি)। বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উপজেলার বহরপুর এলাকা হতে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, মো. রিপন মন্ডল (৩২) ও মো. আতিকুল্লাহ ওরফে আতিক বিশ্বাস (৩০)। রিপন মন্ডলের পিতার নাম মো. হানিফ মন্ডল। রিপনের বাড়ি উপজেলার বহরপুর গ্রামে। অপরজন একই গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দির বহরপুরে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই যুবককে আটক করা হয়। তাদের নিকট হতে দুইশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ছয় হাজার টাকা।
তিনি আরও জানান, আটককৃত রিপন মন্ডলের বিরুদ্ধে পাঁচটি ও আতিক বিশ্বাসের নামে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

লেখক