ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী বালিয়াকান্দিতে নকল ডিটারজেন্ট তৈরির সরঞ্জামসহ আটক ১

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে নকল ডিটারজেন্ট  তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া দশটার দিকে  উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারসংলগ্ন  কারখানা  থেকে তাকে আটক করা হয়।
আটক কৃত ব্যক্তির নাম বিচিত্র বিশ্বাস (৩৮)। তার পিতার নাম বিকাশ রঞ্জন বিশ্বাস। তার বাড়ি উপজেলার জঙ্গল ইউনিয়নের আখপোটরা গ্রামে।
 জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নকল ডিটারজেন্ট তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে  নকল ডিটারজেন্ট ও প্রসাধনী তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করা হয়। অভিযানে কারখানা হতে একটি মিক্সার মেশিন, একটি ছোট ছিলিং মেশিন, একটি সিলিং প্যাকিং মেশিন, একটি ডিজিটাল পরিমাপ যন্ত্র, পঞ্চাশ কেজি লবন, পঞ্চাশ কেজি সোডা, দেড়শো কেজি লাইম’র মেটারিয়াল , একশো কেজি লেপসা লিকুইড, কালার দানা পাঁচ কেজি, দুইশো সত্তরটি রিম ডিটারজেন্ট পাউডারের খালি প্যাকেট, ৫০ কেজি ক্যালসিয়াম’র মেটারিয়াল, দুই রিল মেগা ডিটারজেন্ট পাউডারের  খালি ফয়েল, পাঁচশোটি ওয়েল ডিটারজেন্ট পাউডারের খালি প্যাকেট, চার রিল মিনি সার্ফ এক্সেল প্যাকেটের ফয়েল পেপার, ২৫০ গ্রাম লেমন পারফিউম, এক ড্রাম সিলিকেট কেমিক্যাল, পঁচাত্তর কেজি লিকুউড কালার, এক হাজার ৩শ ২০টি সার্ফ এক্সেল পাউডারের মিনি প্যাকেট, একশো কেজি প্রস্তুতকৃত মিশ্রিত সার্ফ এক্সেল পাউডার জব্দ করা হয়।
রাজবাড়ী গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, আটককৃত ব্যক্তির নামে বালিয়াকান্দি থানায় ২০১৮ সালের ২৯ শে জুন একটি মামলা দায়ের করা হয়। সেই মামলা সূত্রে তার কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ছয় লাখ টাকার অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে।

লেখক