ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে দূর্নীতি বিরোধী মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভা 

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৯ ডিসেম্বর) সকালে জেলা জেলা প্রশাসন, ফরিদপুর দূর্নীতি দমন কমিশন, জেলা দূর্নীতি বিরোধী কমিটি ও জেলা  সচেতন নাগরিক কমিটি ( সনাক) এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল নয়টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাাসকের কার্যালয় সংলগ্ন অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা দূর্নীতি  প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ, রাজবাড়ী সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান , ফরিদপুর জেলার সম্মন্বিত দূর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. সাজিদ-উর রোমান, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি  প্রফেসর মো. নুরুজ্জামান। সভা পরিচালনা করেন গোলাম মোর্তজা সাগর
 এসময় বক্তারা বলেন, যারা সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, যারা খুবই ক্ষমতাবান বা ক্ষমতার কাছাকাছি থাকেন তারাই দূর্নীতির সঙ্গে যুক্ত। একজন রিক্সাওয়ালা, যিনি ফসল ফলান, একজন শ্রমিক দূর্নীতির সাথে জরিত না। দেশের শিক্ষিত মানুষরাই দূর্নীতির করে থাকে। শিক্ষিতরাই  বিদেশে টাকা পাচার করে করছে। দূনীতি শুধুমাত্র আর্থিক লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি নানাভাবে সমাজে ছড়িয়ে আছে।

লেখক