নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিমকে (৩৯) গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি সিনেমা প্যানেল এলাকায় অভিযানপরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।সরোয়ার মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মৃত তাজুল ইসলামের ছেলে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একাধিক নাশকতা মামলার পলাতক আসামি সরোয়ার উদ্দিন। তার বিরুদ্ধে মিরসরাই, জোরারগঞ্জ ও কোতোয়ালি থানায় ৯টি মামলা রয়েছে।