ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ইয়াবা ট্যাবলেটসহ আটক এক

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে একশো দুই পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সোয়া নয়টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মো. আজিজুল ব্যাপারী (৩৬)। তার পিতার নাম খোকন ব্যাপারী। তার বাড়ি সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কল্যাণপুরে অভিযান পরিচালনা করা হয়। এসময় কল্যাণপুর নুরুজ্জামানের মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। আটকের পর তার নিকট হতে একশো দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃত আসামির নামে আদালতে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। তার নামে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক