ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ । বুধবার ( ১৩) ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে গোয়ালন্দ ঘাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর বাসের ভেতর হতে তাকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত আসামির নাম মো. কামাল হোসেন (৪২) । তার পিতার নাম মৃত সলেমান মোড়ল । তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার খরিয়া মোড়ল গ্রামে ।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, পরিবহনের মাদক বহন করা হচ্ছে এমন সংবাদের পর ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দঘাট থানার শ্রীদাম দত্ত পাড়া এলাকায় রাস্তার উপর চেক পোস্ট স্থাপন করা হয় । এসময় একটি বাসের ভিতর যাত্রী বেশে থাকা একজনকে গ্রেফতার করা হয় । পরে তার নিকট হতে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির নামে আদালতে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে । তার নামে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের পূর্বক কারাগারে পেরণ করা হয়েছে ।

লেখক