ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে অভিযান চালিয়ে তিপ্পান্ন পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। রোববার (১৭ ডিসেম্বর) বেলা তিনটার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়চর বেনীনগর এলাকা হতে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম সিয়াম শেখ (২১)। তার পিতার নাম রশিদ শেখ। সিয়ামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার ৯০০ টাকা।
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তির নামে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক