ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ছাত্র ইউনিয়নের রাজবাড়ী মুক্ত দিবস পালিত

রাজবাড়ী জেলাঃ

আজ ১৮ই ডিসেম্বর রাজবাড়ী মুক্ত দিবস, ১৯৭১ সালে এই দিনে রাজবাড়ী শত্রু মুক্ত করা হয়। সারা দেশ ১৬ ই ডিসেম্বর স্বাধীন হলেও রাজবাড়ী হয় ১৮ ই ডিসেম্বর।

রাজবাড়ী মুক্ত দিবসে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদ, রাজবাড়ী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে সকল শহীদের স্মরণে সকাল ৯ টায় পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের সভাপতি কাওসার আহম্মেদ রিপন, সহকারী সাধারণ সম্পাদক উৎসন চক্রবর্তী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অর্নিকা দিসা, শহর কমিটির সহ সভাপতি মনিকা মন্ডল, সাধারণ সম্পাদক শারিয়ান ইসলাম রিজান, শহর কমিটির সাংগঠনিক সম্পাদক রুপম কুমার দে, সদস্য মেহেরান খান সহ প্রমুখ।

জেলা ছাত্র ইউনিয়ন এর সভাপতি কাওসার আহম্মেদ রিপন বলেন, ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হলেও আজ দেশে স্বাধীনতা নেই। ৭২ এর সংবিধান চালু, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, সাইবার নিরাপত্তা আইন বাতিল, মত প্রকাশের স্বাধীনতার দাবিতে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন এই ছাত্রনেতা।

লেখক