ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

দিনাজপুর পুলিশ সুপারের সাথে পার্বতীপুর স্থানীয় জনসাধারনের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পার্বতীপুর উপজেলার স্থানীয় জনসাধারনের সাথে মতবিনিময় করেছেন।
এ উপলক্ষে পার্বতীপুর মডেল থানার আয়োজনে উপজেলার ঢাকা মোড়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে তিনি মতবিনিময় করেন।
আজ সোমবার বিকেল ৩ টায় এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। ফুলবাড়ি সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত আব্দুল্লাহ আল মাসুম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ ও পৌর মেয়র আমজাদ হোসেন, বাংলাদেশ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান, মডেল থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, রেলওয়ে থানার ওসি একেএম নুরুল ইসলাম প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন ও পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পুলিশ সুপার সকলের কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন এবং এই উপজেলার মানুষ যেকোন প্রয়োজনে তাঁকে স্মরণ করলে তিনি তাতে আগ্রহভরে সাড়া দেবেন বলে সকলকে আশ্বস্ত করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকার আহবান জানান।

লেখক