ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

আত্রাইয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত ওসি জহুরুল ইসলাম মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে আত্রাই থানা প্রাঙ্গনে এ মতবিনিময় সভা হয়। সভায় ওসি জহুরুল ইসলাম, ওসি তদন্ত লুৎফর রহমান, আত্রাই প্রেসক্লাব সভাপতি তপন কুমার সরকার, সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সহসভাপতি রুহুল আমীন, আল আমিন মিলন, সংগঠনিক সম্পাদক নাজমুল হক নাহিদ, দপ্তর সম্পাদক ফিরোজ হোসেন, সদস্য খালেদ বিন ফিরোজ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি উত্তাল মাহমুদ, সম্পাদক কাজী রহমান, শামসুজ্জামান সেন্টু, আজাহার হোসেন, জব্বার হোসেন, শাহাদুল ইসলাম বাবু বক্তব্য রাখেন। এসময় আত্রাইয়ে কর্মরত বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন।

নবাগত ওসি জহুরুল ইসলামের বক্তব্যে আত্রাই উপজেলাকে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে, জুয়া শুন্যের কোঠায় আনতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সেইসাথে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভোটার যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রযোগ করে নির্বিগ্নে বাড়ী ফিরতে পারেন সে বিষয়ে পুলিশ প্রশাসন সর্বদা সতর্ক অবস্থায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

লেখক