ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে ট্রাক- মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ ৫জন আহত

অসীম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে চালবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ পাঁচজন আহত হয় ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের বারাকান্দি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ শহর থেকে কড্ডামুখী ব্যাংকের টাকা বহনকারী একটি মাইক্রোবাস বারাকান্দি পৌঁছালে শহরগামী সরকারি চালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়। মাইক্রোবাসটি ছিটকে সড়কের পাশে চলে যায়। পরে মাইক্রোবাসে থাকা আহতদের উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়।
আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই সড়কে বেশ কিছুক্ষণ সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রাক ও মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান  আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

লেখক