ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

কালীগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে মেহের আফরোজ চুমকির নৌকা প্রতীকের সমর্থককে ৫০ হাজার টাকা এবং হোটেল রেস্তোরা আইনে স্বপ্নপুরী হাইওয়ে হেভেন রিসোর্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে হাফছা নাদিয়া। এসময় উপস্থিত ছিলেন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্য।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মেহের আফরোজ চুমকির নৌকা প্রতীকের পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বাদল শিকদার প্যান্ডেল করে গণজমায়েত ও ভুড়িভোজের আয়োজন করেন। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৮ এর ১৮(১) ধারায় একটি মামলায় বাদল শিকদারকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়াও একই ইউনিয়নের লুদুরিয়া গ্রামে অবস্থিত স্বপ্নপুরী হাইওয়ে হেভেন রিসোর্টে অভিযান চালিয়ে বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন ২০১৪ এর ১৯ ধারায় নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়।

লেখক