ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

অসীম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ তিন জন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ‌্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাজ উদ্দীন।

বৃহস্পতিবার (২১‌ডি‌সেম্বর) রাতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের সামনে এ অভিযান চালানো হয়। আটক আসামিরা হলেন, লালমনিরহাট জেলার আদিতমারী থানার পূর্ব দিঘলটারি এলাকার আকতার আলীর ছেলে আলতাব হোসেন (২৯), একই এলাকার হাসান আলীর ছেলে আব্দুল ছালেক (২৬) ও একই জেলার কালিগঞ্জ থানার সতিরপাড় এলাকার অনন্ত কুমারের ছেলে শ্রী রতন কুমার রায় (৩২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযানের সময় একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়। এসময় একটি মিনি পিকআপ জব্দ করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়।

লেখক