ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে নাট্য নিকেতন গ্রুপ থিয়েটার উদ্যোগে – দুই দিন ব্যাপি ‘ফোক ফেস্ট’ অনুষ্ঠানের উদ্বোধন

অসীম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে -“শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংস্কৃতি চর্চা”- এ শ্লোগান নিয়ে নাট্য নিকেতন উদ্যোগে – সিরাজগঞ্জ ‘ফোক ফেস্ট’-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা রাতে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশনে বীর মুক্তিযোদ্ধা এম. এ. আব্দুর রউফ পাতা মুক্ত মঞ্চে –
অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সদর- কামারখন্দ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সভাপতি জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ ড. জান্নাত আরা তালুকদার হেনরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবক ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ আব্দুস সাত্তার, সম্মিলিত সাংস্কৃতিক জোট জাতীয় পরিষদ সদস্য অ্যাডঃ মাহবুব-এ-খোদা টুটুল, সিরাজগঞ্জ কালচারাল একাডেমির তরিকুল ইসলাম তারা, নাট্য নিকেতন সিরাজগঞ্জের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক হীরক গুণ প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন – নাট্য নিকেতন সিরাজগঞ্জের সভাপতি বিশিষ্ট সাংবাদিক দিলীপ গৌর এবং স্বাগত জানান – সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী ছোট্ট।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করা হয়।

লেখক

“সিরাজগঞ্জে নাট্য নিকেতন গ্রুপ থিয়েটার উদ্যোগে – দুই দিন ব্যাপি ‘ফোক ফেস্ট’ অনুষ্ঠানের উদ্বোধন”-এ ১-টি মন্তব্য

  1. পিংব্যাকঃ how to get maximum effect from cialis

মন্তব্য করা বন্ধ রয়েছে।