ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কয়রায় ডাক্তার সুজাত আহম্মেদের ভুল চিকিৎসায় মজিদ সানার জীবন সংকটাপন্ন

মোঃ আলামিন ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার সাবেক সিভিল সার্জন (ও এস ডি) ডাক্তার সুজাত আহমেদের ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। ভুল চিকিৎসার শিকার হয়ে জীবন সংকটাপন্ন খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের লালুয়া গ্রামর মৃত আক্কাস আলী সানার ছেলে মজিদ সানা। এ ব্যাপরে প্রতিকার চেয়ে ভুক্তভোগি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ডিসেম্বর মাসের ৪ তারিখ তিনি সাবেক সিভিল সার্জন বর্তমানে (ওএসডি) ডাক্তার সুজাত আহমেদ এর নিকট হতে তার বাম হাতের জয়েন্ট ফাঁকা হয়ে হওয়ায় চিকিৎসা গ্রহণ করেন এবং তিনি একটা ইনজেকশন দেন। ইনজেকশন নেওয়ার পর হইতে তার ব্রেইনের সমস্যা হয়। পরবর্তীতে তার হাতটি মারাত্মকভাবে ফুলে যায়। যার কারনে তিনি কয়েকদিন অজ্ঞান ছিলেন এবং স্বাভাবিক কোন জ্ঞান ছিল না। পরবর্তীতে তার পরিবার তাকে খুলনার গাজী মেডিকেলে কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার মিজানুর রহমানের নিকট নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল কতৃপক্ষ জানান, ভুল চিকিৎসার কারনে এমনটি হতে পারে। তার হাতের অপারেশন করা হয়েছে। তিনি এখনো পুরো-পুরি সুস্থ্য হতে পারেননি। জানতে চাইলে সাবেক সিভিল সার্জন (বর্তমানে ওএসডি) ডাক্তার সুজাত আহমেদ বলেন, ভুলতো মানুষের জীবনের একটা অংশ। ভুল হতেই পারে, ভুলের উর্ধে কেউ নয়। ভুক্তভোগি মজিদ সানা বলেন,তার এই ভুল চিকিৎসার কারণে সহায় সম্বল যা কিছু ছিল তা বিক্রী করে চিকিৎসার ব্যয়ভার বহন করা হয়েছে। বর্তমানে আমি নিঃস্ব এবং পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানাই।

লেখক