ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সিরাজগঞ্জে কৃষকের গোয়াল ভরা গরু নিয়ে গেল চোরচক্র -কৃষক পরিবারে কান্নার রোল

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কামারখন্দে গভীর রাতে গোয়ালে থাকা ৮ লক্ষ টাকা মূল্যের ৭টি গরু চোরচক্র নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের কাজিপুরা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে মনিরুল
ইসলাম (৩৫) বাড়িতে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকালও তাদের রাস্তার পাশে থাকা গোয়াল ঘরে ৩টা বিক্রি করার মতো ষাঁড়, ২টা পেটে
বাচ্চাসহ গাভী এবং ২টা বাছুর রাখেন। সকালে গরুর ঘর থেকে গরুগুলি বের করার জন্য গেলে তারা দেখেন তালা ভাঙা গোয়ালে থাকা সাতটি গরু নেই। কৃষক পরিবারে কান্নার রোল পড়ে যায়। প্রতিবেশীরা ছুটে এসে এদিকে ওদিকে খুঁজতে শুরু করেন। কিন্তু আশেপাশে কোথাও গরুগুলি পাওয়া যায়নি।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা. রেজাউল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম । রাস্তার পাশে থাকা গোয়াল ঘরের তালা ভেঙ্গে সাতটি গরু রাতের কোনো এক সময় চোরচক্র নিয়ে গেছে। আমরা চুরির ঘটনাটির আলামত সংগ্রহ করে খতিয়ে দেখছি।

লেখক