ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ী দৌলতদিয়ায় স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ

মোঃ শাখাওয়াত হোসেন সোহান, রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী- ১(রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ) আসনে স্বতস্ত্র প্রার্থী হিসাবে ট্রাক মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস।

তিনি রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার প্রটিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক গণসংযোগ করছেন। ভোটারদের সাড়া পাওয়ায় তার প্রচারণার গতি আরও বাড়িয়ে দিয়েছেন।    (২৭ ডিসেম্বর) বুধবার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া যদুফকিরপাড়া এলাকায় গণ সংযোগ করেন তিনি।

এ সময় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সে সঙ্গে সকলের কাছে ভোট প্রার্থনা করেন।গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ইমদাদুল হক বিশ্বাস বলেন, আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে ট্রাক মার্কা প্রতীকে ভোট চাই আপনাদের কাছে। নির্বাচনে জয়ী হয়ে মহান সংসদে গিয়ে রাজবাড়ী-১ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন। সে সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

লেখক