ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে নির্বাচিত হওয়ায় বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক সাবেক পৌরকাউন্সিলর পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদক হাজী মোঃ আব্দুস সাত্তার কে শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠান শুভেচ্ছা সিক্ত হয়েছেন।
পৌর এলাকার ধানবান্ধি মতি সাহেব ঘাটে তার ব্যবসায়ী অফিসে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।
আব্দুস সাত্তার নির্বাহী পরিচালক পদে নির্বাচিত হওয়ার পর থেকে গত ৫ দিন ধরে সিরাজগঞ্জের বিভিন্ন সংগঠন ব্যক্তি প্রতিষ্ঠান তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে ভিড় করছে। সেই সাথে এলাকায় চলছে মিষ্টি বিতরণ। সিরাজগঞ্জ পৌর ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হান্নান বলেন, হাজী আব্দুস সাত্তার একজন মানবিক মানুষ। তিনি গরীব ও মেহনতি মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে জাচ্ছেন। তিনি একজন জনপ্রতিনিধি না হয়েও এমন কাজ করায় তার দিন দিন জনপ্রিয়তা বাড়ছে।
প্রতি সপ্তাহের শুক্রবারে গরীব, অসহায় ও দুঃস্থদের নিজ হাতে মান সম্মত খাবার পরিবেশন করে থাকেন তিনি। কোন অসহায় দুরুস্থ ব্যক্তি তার নিকট আসলেই খালি হাতে ফিরে যান না। তিনি ইতিমধ্যে আলাদিনের প্রদীপ ও মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেন। প্রতি সপ্তাহে গরীবদের মেহমানদারী করিয়ে সিরাজগঞ্জের সর্ব মহলে প্রশংসিত হয়েছেন হাজী মোঃ আব্দুস সাত্তার। অভিভাবকহীন কন্যাদের বিবাহ, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা প্রদান, বেকার ব্যক্তিদের কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়ায় ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।