ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ জেলার জনগণকে ভোট বর্জনের আহবান জানিয়ে জেলা বিএনপির লিফলেট বিতরণ

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার জনগণকে ভোট বর্জনের আহবান জানিয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু কদিন ধরে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও সরকারের পদত্যাগ, অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে তৃতীয় দফায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছে।
শনিবার (৩০ ডিসেম্বর, ২০২৩ ) সকাল ১০ টার সময় সিরাজগঞ্জ সদর ৯নং কালিয়াহরিপুর ইউনিয়নে চর হরিপুর গ্রামের সাধারণ মানুষদের মাঝে লিফলেট বিতরণ করেন। সে সময় বিএনপির নেতাকর্মীরা ভোট বর্জনের আহ্বান জানিয়ে শ্লোগান দেন ও ভোটকেন্দ্রে না যাওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। সে সময় তার সাথে ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম-(রফিক), সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান-(তারেক), ৯নং কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রেজা (মেম্বার), সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম খান মনির সহ ইউনিয়ন বিএনপি , যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতারন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

লেখক