ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ইয়াবা ট্যাবলেট ও রোহিঙ্গাসহ আটক-২

এম এইচ আলী রেজা, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ৭ হাজার ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) । শনিবার (৩০ ডিসেম্বর) রাত ২ টার দিকে তাদেরকে আটক করা হয় ।
আটককৃতরা হলেন, মো. রফিকুল ইসলাম (২০) ও আবুল কালাম (৩৭) । রফিকুলের বাবার নাম মাহমুদুল হক । তার বাড়ি কক্সবাজার জেলার রামু থানার ধোয়াপালং গ্রামে । অপরজন একই জেলার উখিঁয়া থানার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বশির আহম্মেদের ছেলে ।
ফরিদপুর র‌্যাব-১০ এর কোম্পানী অধিনায়ক কে এম শাইখ আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দের দৌলতদিয়া বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয় । এসময় ৭ হাজার ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে আটক করা হয় ।জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২৩ লাখ ৪৯ হাজার টাকা।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন সীমানাবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে । পরে তা রাজবাড়ীর গোয়ালন্দসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। পূর্বেও আসামীরা মাদক পাচারকালে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক হয়েছিল।আটক ব্যক্তিদের নামে মামলা দায়ের পূর্বক গোয়ালন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।

লেখক