ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবসে শহীদ মতিউল ইসলামের সমাধীতে ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

এম এইচ আলী রেজা, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে সাম্রাজ্যবাদ ও সংহতি দিবসে শহীদ মতিউলের সমাধীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে জেলা ছাত্র ইউনিয়ন।
সোমবার (১ জানুয়ারি ) সকালে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে তার সমাধীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কাওসার আহম্মেদ রিপন । সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সদস্য ও পাংশা উপজেলা  শাখা সম্পাদক  তোফাজ্জেল হোসেন, জেলা ছাত্র ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক ও শহর কমিটির সভাপতি উৎসব চক্রবর্তী, জেলা ছাত্র ইউনিয়ন এর শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অর্নিকা দিশা, কোষাধ্যক্ষ সোহানুর রহমান, শহর শাখার সহ সভাপতি মনিকা মন্ডল । এসময় শহর শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহির খান, ভাজনচালা আঞ্চলিক কমিটির  আহবায়ক মেহরান খান, টিএনটি পাড়া আঞ্চলিক কমিটির যুগ্ম আহবায়ক রায়ছা ইসলাম, ভাজনচালা আঞ্চলিক কমিটির সদস্য তরিকুল ইসলাম তাহসিন, মাহামুদ হাসান ফাহিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।
ছাত্র ইউনিয়নের সভাপতি কাওসার আহম্মেদ রিপন  বলেন, শহীদ মতিউল ইসলাম সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের জীবন দিয়েছেন । কিন্তু আজও জাম্রাজ্যবাদের আগ্রাসন সারা বিশ্বে ছড়িয়ে আছে । মতিউলের আর্দশকে নিজের মধ্যে ধারণ করতে হবে। সারা বিশ্বের  মেহনতী মানুষের মুক্তির জন্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে । ছাত্র ইউনিয়ন আজও তার সংগ্রাম জারি রেখেছে ।

লেখক