ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

দেশকে উন্নয়নের শিখরে নিতে হলে নৌকার কোনই বিকল্প নাই- মোস্তাফিজুর রহমান ফিজার

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনে নৌকার বিশাল ও শেষ নির্বাচনী জনসভাটি অনুষ্ঠিত হয়েছে। আজ ০৪ জানুয়ারী বৃহস্পতিবার বিকেল ৩টায় পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে বাংলাদেশ আওয়ামী লীগের পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি দিনাজপুর-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ফিজার।
বিশাল নির্বাচনী জনসভায় পুরো শহীদ মিনার চত্ত্বর কানায় কানায় ভরে যায়। আবাল, বৃদ্ধ, বণিতা সর্বস্তরের মানুষের নৌকার প্রতি বিপুল জনসমর্থন দেখে তিনি নিজের আবেগ ধরে রাখতে না পেরে বলেন, আপনারা এই পার্বতীপুর উপজেলার মানুষ বারবার (৭ বার) আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে কেউ কোনোদিন, কখনও ঠকেননি এবং আগামীতেও ঠকবেন না আমাকে ৮ বারের মত নির্বাচিত করে সেই আত্মবিশ্বাস আপনারা রাখতে পারেন। দেশকে উন্নয়নের শিখরে নিতে হলে নৌকার কোনই বিকল্প নাই।
সভায় বিশেষ অতিথি হিসিবে বক্তব্য রাখেন, পৌর মেয়র ও আওয়ামীলীগের সাধারণ সাধারন সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, পৌর আওয়ামীলীগ এর সভাপতি মোশারফ হোসেন সমাজ, দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ফারহানা রহমান মুক্তা, বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য- ফারজানা রহমান শিমলা প্রমুখ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় যোগদান করে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। পুরো সভাটি সঞ্চালনা করেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় প্রত্যেক বক্তা আসন্ন ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান।

লেখক