রাজবাড়ী প্রতিনিধিঃ
জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে রাজবাড়ী জেলা ছাত্র লীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্র লীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে রাজবাড়ী জেলা ছাত্রলীগ এ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ছাত্র লীগ সভাপতি মোঃ শাহিন শেখ ও রাজবাড়ী জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক দেব জ্যোতি নাগ, মিয়া আকাশ রাসেল, জুয়েল সহ জেলার পাঁচটি উপজেলার ছাত্রলীগের প্রত্যেক ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা।
এরপর একটি আনন্দ মিছিল জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।