ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

সিরাজগঞ্জে হরতালের সমর্থনে বিএনপির মিছিল

ওয়াসিম শেখ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

ভোট বর্জন ও বর্তমান সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে গত কয়েক দিন প্রচারপত্র বিতরণ ও গণসংযোগের পর সারা দেশে ৪৮ ঘন্টার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। আগামী কাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনকে ডামি দল ও ডামি প্রার্থীর নির্বাচন বলে দাবি করছে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট। তারা একযোগে বিভিন্ন কর্মসূচি পালন করছে। তারি অংশ হিসাবে সিরাজগঞ্জ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের উদ্যোগে মিরপুর ওবদায় হরতালের সমর্থনে মিছিল করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু নেতৃত্বে মিরপুর ওবদায় বিশাল এক মিছিল হয়। এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামন মুরাদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ, কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মনির, কালিয়া হরিপুর ইউনিয়ন যুবদলের আহব্বায়ক পারভেজ আহমেদসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কালিয়া হরিপুর ইউনিয়ন
বিএনপির নেতৃবৃন্দ।

লেখক