ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

একদিকে দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচনের ভোট অন্য দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে রোহিঙ্গা ক্যাম্প

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ

রোববার (৭ জানুয়ারি)২০২৪ খ্রিঃ রাত ১টার দিকে উখিয়া উপজেলার ৫নং-রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

৫ নং ক্যাম্পের এ ব্লকের হেড মাঝি (নেতা) মোহাম্মদ হামিদ বিষয়টি নিশ্চিত করেন।

আগুন নেভাতে ফায়ার সাভির্সের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে।

১৪ আমর্ড পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল বলেন, আগুনে এ পর্যন্ত ৩০ থেকে ৫০টি ঘর পুড়েগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুনের উৎপত্তি কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা সেই রহস্য উদ্‌ঘাটনে তৎপরতা অব্যাহত আছে। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা অবস্থান করছেন।

লেখক