ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সিরাজগঞ্জে শীতে নাকাল শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
পৌষের শেষে এসে সিরাজগঞ্জে বেড়েছে শীতের দাপট আরও বৃদ্ধি পেয়েছে। কুয়াশাচ্ছন্ন প্রকৃতির মধ্যে আজ সিরাজগঞ্জে সূর্যের দেখা মেলেনি। সেই সঙ্গে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় নাকাল যমুনাপাড়ের এ শহরের কর্মজীবী মানুষ। শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের কর্মজীবন যেন স্থবির হয়ে পড়েছে।
শনিবার (১৩ জানুয়ারি ২০২৪) সকাল দশটা পর্যন্তও সিরাজগঞ্জ শহরসহ জেলার সব প্রত্যন্ত অঞ্চলে দেখা মেলেনি সূর্যের। প্রকৃতি ঘন কুয়াশায় ঢাকা। ফলে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে মানুষ। প্রকৃতির এই বৈরী আবহাওয়ার মধ্যে শরীরে একাধিক গরম কাপড় জড়িয়ে জীবিকার সন্ধানে নেমেছেন কর্মজীবী মানুষ। প্রচণ্ড শীতে নির্মাণ শ্রমিক, মাটিকাটা শ্রমিক, দিনমজুর, রিকশাচালকসহ দৈনিক আয়ে সংসার চালানো মানুষগুলোর স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়ে পড়েছে। শহরে লোকসংখ্যা কম হওয়ায় রিকশা, অটোরিকশা চালকেরা ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও ভাড়া পাচ্ছেন না।

লেখক