ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী পাংশায় পাটের গোদামে আগুন

রাজবাড়ী সংবাদদাতাঃ
রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদলী বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পাটের গোদামসহ পুড়ে গেছে ৮ টি দোকান। শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শী সুত্রে জানা যায়, রাত সাড়ে নয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ে তা দ্রæত ছড়িয়ে পরে। প্রথমে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্ট করা হয়। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে কাজ করে। রাত ৪ টার দিকে আগুন নিভিয়ে দমকল বাহিনী চলে যায়। সকালে আবারও পাটের গুদামে আগুন জলে ওঠে । পরে বাজারের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা। এক সারিতে পাঁকা দেয়ালের অনেকগুলো টিনশেড ঘর ছিল। এর মধ্যে ৮ টি ঘর পুড়ে গেছে। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে ৪টি পাটের গোদাম ছিলো। বাকি ৪ টি ধান ও পেঁয়াজের দোকান।
আগুনে পুড়ে যাওয়া মালিক মজিবর প্রামানিক বলেন, আমি পাংশাতে ছিলাম। আগুন লাগার ৩০ মিনিট পর আমি ঘটনাস্থলে আসি। এসে দেখি দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। আমার দোকানে প্রায় ৬০০ মন পাট ছিলো বেশিরভাগ পাট পুরে গেছে। এছাড়া আমার পাশের গুদাম ঘরটি আমার চাচা সোলাইমান প্রামানিকের। তার পাটও শেষ।
সোলাইমান প্রামানিক বলেন, আমি সিজনের সময় পাট কিনে রেখেছিলাম । আমার গোদামে প্রায় ৫০০ মণ পাট ছিলো। সবই পুরে গেছে। ক্ষতি আমি পুষিয়ে নিতে পারবো না।
পাংশা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. রয়েল আহম্মেদ মুঠোফোনে বলেন, রাত পৌণে দশটার দিকে আমারা আগুনের ঘটনা জানতে পারি। জানার সঙ্গে সঙ্গে দমকল বাহিনী সেখানে পৌছায়। পরে কালুখালী দমকল বাহিনী আমাদের সাথে যোগ দেয়। দুটি ইউনিটের চেষ্টায় সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে। পাটের গুডাউনে আগুন লাগায় আগুন নিয়ন্ত্রনে আনতে সময় বেশি লেগেছে। আমাদের প্রথমিক ধারণা বৈদ্যতিক শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। আগুনের ঘটনায় আনুমানিক ১৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।প্রায় ৫০ লাখ টাকার মালামাল আমরা উদ্ধার করতে পেরেছি

লেখক